সর্বশেষ

সামিতের চোখ জোড়ানো পারফরমেন্সে কানাডা প্রিমিয়ার লিগের ফাইনালে ক্যাভালরি

  • 6:44 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ নভেম্বর-কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন সামিত সোম। প্লে অফ সেমিফাইনালেও দলের জয়ে অবদান রেখেছেন তিনি। ক্যাভালরি এফসিকে ফাইনালের টিকিট এনে দিতে ভূমিকা আছে এই বাংলাদেশিরও।

ফর্জ এফসিকে তাদের ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ক্যাভালরি। দলটির হয়ে একমাত্র গোলটি করেন টোবায়াস ওয়ারশেভস্কি।

ম্যাচে শুরু থেকেই দারুণ খেলেছেন সামিত। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে দেখা গেছে তাকে। প্রতিপক্ষের অর্ধে ১২টি পাসের মধ্যে ১১ বারই সফল হয়েছেন তিনি। এর মধ্যে দুটি ‘কি পাস’ও দিয়েছেন। এ ছাড়াও তিনি প্রতিপক্ষের পা থেকে বল আদায় করেছেন ৪ বার।

পারফরম্যান্স বিবেচনায় ম্যাচের অন্যতম সেরা ফুটবলারদের একজন ছিলেন সামিত। ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে ৭.৫ রেটিং দিয়েছে। পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল মাত্র ৩ জনের।

এই লিগে সামিতের পরবর্তী ম্যাচে ১০ নভেম্বর অটোয়ার বিপক্ষে। তাই আগামী ১৩ নভেম্বরের ম্যাচে জাতীয় দলে তার খেলা নিয়ে শঙ্কা আছে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৮ নভেম্বরের ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au