বিনোদন

কানাডায় শো করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে মাধুরী

  • 9:47 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার

মেলবোর্ন, ৪ নভেম্বর- যেই মাধুরী দীক্ষিতকে দেখতে ভক্ত-অনুরাগী তথা দর্শক মুখিয়ে থাকেন, এবার তার ওপরেই বিরক্ত তারা। শুধু বিরক্তই নয়, বরং টিকিটের টাকা পর্যন্ত ফেরতের দাবি উঠেছে। সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শোয়ের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ, তিন ঘণ্টা দর্শককে বসিয়ে রেখেছেন মাধুরী। বেশ মোটা টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে, প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ দর্শক। কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও।

গোটা অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে। কেউ লিখেছেন, টাকা নষ্ট, সময় নষ্ট। কেউবা বললেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন, এটা কী রকম শো! কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, অত্যন্ত খারাপ শো, টিকিটের টাকা ফেরানো হোক।

এমন নানা কটূক্তি এখন সমাজমাধ্যমে ঘুরছে। যদিও এই প্রসঙ্গে মাধুরীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au