বিনোদন

এক অনন্য চরিত্রে ফিরছেন শ্রদ্ধা কাপুর

  • 9:52 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

মেলবোর্ন, ৪ নভেম্বর-‘ স্ত্রী ২’-এর পর দীর্ঘ নীরবতা ভেঙে এবার এক অনন্য চরিত্রে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। না, এটি কোনো রোমান্টিক কমেডি নয়; বরং এক শক্তিশালী, আবেগঘন জীবনের গল্প। শ্রদ্ধাকে এবার পর্দায় দেখা যাবে কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর হিসেবে। ছবির নাম ‘ঈথা’, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঈথা’ লেখা ক্ল্যাপবোর্ডের ছবিই এখন ভক্ত মনে বাড়িয়ে দিয়েছে কৌতূহল। এখনো যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই বায়োপিকের সংগীত পরিচালনায় থাকছেন জনপ্রিয় সংগীত জুটি অজয়-অতুল। ফলে ছবিটির সংগীতেও থাকবে ঐতিহ্যের আবহ ও আবেগের গভীরতা।

আরও জানা যায়, ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র প্রাণপুরুষদের অন্যতম। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই হয়ে উঠছে ‘ঈথা’র কেন্দ্রীয় আবেগ। শ্রদ্ধার জন্য এটি নিঃসন্দেহে এক অভিনয়নির্ভর চ্যালেঞ্জিং চরিত্র,যা তার ক্যারিয়ারে এক নতুন উচ্চতা এনে দিতে পারে।

এদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল।

তার এই জনপ্রিয়তায় প্রমাণ মিলেছে সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও। যেখানে যুক্তরাষ্ট্রে এক নারীকে দেখা গেছে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে। আর এখানেই বোঝা যায়, শ্রদ্ধার আইকনিক চরিত্রগুলো আজও দর্শকের মনে জাগিয়ে রাখে এক বিশেষ নস্টালজিয়া।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au