বিনোদন

জোহরান মামদানিকে প্রিয়াংকা চোপড়ার বার্তা

  • 2:47 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ৭ নভেম্বর- নিউইয়র্ক শহরে ইতিহাস গড়ে নতুন মেয়র হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি এ শহরের কনিষ্ঠতম এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জয় শুধু তাকে নয় বরং নিউইয়র্কের বিভিন্ন সম্প্রদায় এবং অভিবাসী জনগোষ্ঠীর জন্যও একটি বিশেষ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

তার এই ঐতিহাসিক সাফল্যের খবর বিশ্বমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিভিন্ন দেশের সেলিব্রেটিরাও মামদানিকে সামাজিক মাধ্যমে অভিবাদন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

সোশ্যাল মিডিয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়ে একটি বার্তা শেয়ার করে প্রিয়াংকা লিখেছেন, অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।

জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তার পরিবার পরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরবর্তীতে নিউইয়র্কে স্থায়ী হয়। ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি আগ্রহী জোহরান ‘দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে’ পড়াশোনা করেন এবং পরে বাউডোইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা জোহরানকে রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। তার হাত ধরেই নিউইয়র্কের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au