বিশ্ব

সীমান্তে নতুন সংঘর্ষ: পাকিস্তান–আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

  • 7:30 pm - November 08, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ছবিঃ ডন

মেলবোর্ন, ৮ নভেম্বর- সীমান্তে নতুন সংঘর্ষের পর তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। দুই পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দায়ী করছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আফগান তালেবান ২০২১ সালের দোহা চুক্তি অনুযায়ী সন্ত্রাস দমন ও শান্তি রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক, আর আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন গোয়েন্দা প্রধান আবদুল হক ওয়াসিক। দুই দেশের আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতা করছে।

এর আগে আফগান কর্মকর্তারা অভিযোগ করেন, যৌথ বৈঠকের মধ্যেও সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাগুলিতে চারজন আফগান নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক শহরের সংস্কৃতি বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল দাবি করেন, প্রথম গুলি চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান বলছে, উল্টো আফগান বাহিনীই হামলা শুরু করেছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, ইসলামাবাদ আফগান জনগণের শান্তি ও মঙ্গল কামনা করে, তবে নিজেদের নাগরিক ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তান তালেবান (টিটিপি)-এর মতো গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে বিভিন্ন হামলা চালাচ্ছে। আফগান তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

জাতিসংঘের হিসাবে, গত ৯ অক্টোবর থেকে চলমান সীমান্ত সংঘর্ষে অন্তত ৫০ আফগান বেসামরিক নাগরিক নিহত ও ৪৪৭ জন আহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

গত সপ্তাহে তুরস্ক জানিয়েছিল, দুই দেশ শান্তি বজায় রাখতে এবং যুদ্ধবিরতি ভঙ্গের দায়ীদের শাস্তি দিতে একটি পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থা গঠনে সম্মত হয়েছে। কিন্তু নতুন সংঘর্ষে সেই উদ্যোগ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au