বাংলাদেশ

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ, আহত অন্তত ১২০ শিক্ষক

  • 11:16 pm - November 08, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ ও জলকামান ছুড়েছে পুলিশ। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৮ নভেম্বর- বাংলাদেশের রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ ও জলকামান ছুড়েছে পুলিশ। এতে অন্তত ১২০ জন শিক্ষক আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ১২০ জন শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকের চিকিৎসা এখনো চলছে, কেউ কেউ চিকিৎসা শেষে চলে গেছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের উদ্দেশ্যে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা এই কর্মসূচির ঘোষণা দেন।

অন্তত ১২০ জন শিক্ষক আহত। ছবিঃ ওটিএন বাংলা

শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি—সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

পুলিশি বাধা সত্ত্বেও শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে অগ্রসর হন। পথে উত্তেজনা দেখা দিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম এবং ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এতে সহকারী শিক্ষকরা বাদ পড়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

জলকামানের তোরে ছত্রভঙ্গ হয়ে পরেন শিক্ষকেরা। ছবিঃ ওটিএন বাংলা

অন্যদিকে, ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের আরেক অংশ একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবিতে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে। দাবি না মানলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।

এ ছাড়া ১১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি শুরুর হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

প্রতিবেদনটির ভিডিও দেখুন এখানে ক্লিক করে

এই শাখার আরও খবর

ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তুসহ যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তুসহ মো. জুয়েল ভুঞা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম…

নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার…

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

মেলবোর্ন, ১৭ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়ার কথা…

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক সদস্যদের নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি ঘোষণা…

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো কোনো কার্যকর সমাধানের পথ না বের হওয়ায় মার্কিন মিত্র হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au