বিশ্ব

এআই দিয়ে পরীক্ষায় নকলের ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  • 2:44 am - November 23, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থী। ছবি: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় নকলের ঘটনা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।

গত ১৫ নভেম্বর কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন। ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেছিলেন তিনি। তাঁর এই স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনাটি প্রকাশ্যে আসে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে। এতে দেশজুড়ে পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ায় সুনেউং পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর অনুষ্ঠিত প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। দেশটিতে ভালো চাকরি, উচ্চ বেতন এমনকি সামাজিকভাবে প্রতিষ্ঠিত জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এই পরীক্ষার ফলকে গুরুত্বপূর্ণ মনে করা হয়।

পরীক্ষায় নকলের ঘটনা সামনে আসার পর অসদুপায় ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা হয়। পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোসহ স্মার্ট ডিভাইস ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়। পাশাপাশি চশমা, ঘড়ি ও পোশাকে লুকানো ক্যামেরা আছে কি না, তা পরীক্ষা করা হয়।

তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফেরাতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি।’

এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিন জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ৭২ বছর বয়সী চোই আত্মবিশ্বাসের ঘাটতির কথা জানিয়েছিলেন। বয়সের কারণে তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যও জনমনে ক্ষোভ তৈরি করে।

এদিকে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত সুনেউং পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসব ঘটনার প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকার পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।

কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় এআই ব্যবহার করে প্রথম হওয়া ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর থেকেই পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনা দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থায় পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au