বিনোদন

শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন আরিয়ান

  • 3:57 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

মেলবোর্ন, ৯ নভেম্বর- সম্প্রতি সিরিজ নির্মাণ করে আলোচনায় আরিয়ান খান। সেখানে স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন বলিউড বাদশা শাহরুখ খান। বাবা-ছেলের যুগলবন্দি সিনেপর্দায় দেখতে মুখিয়ে দর্শক। কবে দুজনকে একসঙ্গে এক সিনেমায় দেখা যাবে? মিলল জবাব। ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে হাতেখড়ির পর এবার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান। ইতোমধ্যে কোমর বেঁধে মাঠেও নেমে পড়েছেন তিনি। তবে মেগাস্টার বাবাকে পরিচালনা করার আগে পরিচালক হিসেবে আরেকটু পোক্ত হতে চাইছেন শাহরুখপুত্র। আর সে কারণেই আগে একটি সিনেমা তৈরি করবেন। তারপর শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন।

সূত্রের খবর, আরিয়ান চান নিজের যোগ্যতায় বলিউডে সাফল্য অর্জন করতে। তাই বাবাকে নিয়ে বিগ বাজেট সিনেমা তৈরির ক্ষেত্রে কোনোরকম তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।

প্রসঙ্গত, আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি নজর কেড়েছিল দর্শকের।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au