বিনোদন

গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন কে-পপ তারকা ইজের

  • 10:11 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ৯ নভেম্বর- যে কণ্ঠ একসময় উপেক্ষার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, আজ সেই সুরই বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে। কে-পপ ইন্ডাস্ট্রির দরজায় একের পর এক প্রত্যাখ্যানের পরও থেমে যাননি, তিনি হচ্ছেন কে-পপ তারকা ইজে। লস অ্যাঞ্জেলেস থেকে সাও পাওলো, এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিটি প্রান্তে শোনা যায় তার কণ্ঠের জাদু। আর সেই স্বপ্নযাত্রার সর্বশেষ মাইলফলক—বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান, গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর টাইটেল সং ‘গোল্ডেন’ মুক্তি পায় এ বছর। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গান এবার জায়গা করে নিয়েছে সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে— গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ এর মনোনয়ন তালিকায়। ইজে এর ব্যান্ড ‘হান্টার এক্স’ নির্মাণ করে ‘গোল্ডেন’।

গানটি মনোনীত হয়েছে চারটি বিভাগে— সং অব দ্য ইয়ার, বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স, বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া এবং বেস্ট রিমিক্সড রেকর্ডিং।

শুধু ইজেই নন, এই গানে তার সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী। তিনজনকে নিয়েই গঠিত ব্যান্ড হান্টার এক্স, যার প্রাণকেন্দ্রে আছেন ইজেই নিজে।

মনোনয়ন ঘোষণার পর আবেগে ভেসে যান শিল্পীরা। অশ্রুসজল কণ্ঠে ইজেই বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যেন এক ঘোরের মধ্যে আছি।’

সহশিল্পী রেই আমি-ও কান্না চেপে রাখতে পারেননি। তার ভাষায়, ‘এটা যেন এই পৃথিবীর বাইরের অনুভূতি।’

আরেক সদস্য অদ্রি নুনা বলেন, মনোনয়ন পাওয়া সম্মানের, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো প্রতিনিধিত্ব করা। তিনজন কোরিয়ান মুখকে এই মঞ্চে দেখতে পাওয়াই আসল সাফল্য।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au