বাংলাদেশ

ঢাকায় প্রকাশ্যে খুন হওয়া ব্যবসায়ীর নাম তারিক সাইফ

  • 6:52 pm - November 10, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
নিহত তারিক সাইদ মামুন । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার বাসিন্দা ও এস. এম. ইকবালের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, বেলা ১১টার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। হাসপাতালের কর্মী ও আশপাশের লোকজন দৌড়ে গিয়ে দেখেন, সাইফ মামুন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। প্রথমে তাকে হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, “আমরা বাইরে গুলির শব্দ শুনে বের হয়ে দেখি একজন রক্তে ভেজা অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

নিহতের পরিচিত ফাইজুল হক অপু জানান, বেলা ১১টার কিছু পর নিহতের ফোন থেকেই তাকে কল দেওয়া হয় এবং ঘটনাটি জানানো হয়। পরে তিনি কাকরাইল থেকে ঢামেকে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, সাইফ মামুন একজন ব্যবসায়ী ছিলেন এবং গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সূত্রাপুর থানাকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au