বিনোদন

রোমান্টিক লিড চরিত্রে শ্রদ্ধার বিপরীতে রণদীপ

  • 3:38 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ১১ নভেম্বর- চাভার সাফল্যের পর, পরিচালক লক্ষ্মণ উতেকার তার পরবর্তী বায়োপিক সিনেমা ‘ঈথা’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই ছবিটি নির্মাণ হতে চলেছে কিংবদন্তি লাবনী এবং তামাশা শিল্পী, বিত্তাভাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। নির্মিতব্য এই চলচ্চিত্রটিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধার বিপরীতে অভিনয় করতে চলেছেন রণদীপ হুদাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা যায়, “মুম্বাইয়ে এ সিনেমার শুটিং শুরু হবে এই মাসের শেষ দিকে। রণদীপ শ্রদ্ধার বিপরীতে রোমান্টিক লিড চরিত্রে অভিনয় করবেন।

এদিকে ছবির নির্মাতা কাস্টিং নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, কারণ রণদীপ এবং শ্রদ্ধা উভয়েই সেই গভীরতা ও বহুমুখিতা নিয়ে আসেন যা নির্মাতা উতেকারের ভিশনের সঙ্গে পুরোপুরি মানানসই।

জানা যায়, ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র প্রাণপুরুষদের অন্যতম। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই হয়ে উঠছে ‘ঈথা’র কেন্দ্রীয় আবেগ।

এ ছাড়া এই সিনেমায় রণদীপ হুডা এবং শ্রদ্ধা কাপুরের মধ্যে এক অনন্য অভিনয়শৈলী ফুটে উঠতে চলেছে, কারণ তারা বাণিজ্যিক প্রভাব এবং শক্তিশালী অভিনয়ের মধ্যে সুন্দর ভারসাম্য রাখতে সক্ষম।

শক্তিশালী গল্প এবং চমৎকার কাস্টিংয়ের সঙ্গে, ছবিটি মহারাষ্ট্রের সমৃদ্ধ লোকশিল্প ঐতিহ্যের প্রতি একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি এবং বিত্তাভাই নারায়ণগাঁওকরের প্রতি একটি সার্থক উৎসর্গ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।

রণদীপকে সবশেষ দেখা যায় চলতি বছরের মুক্তি প্রাপ্ত সিনেমা জাট-এ। ছবিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। চলচ্চিত্রটিতে রণদীপের বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল, আয়েশা খান, সাইয়ামি খের, ভীনিত কুমার সিং সহ আরও অনেকে।

এদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল।

তার এই জনপ্রিয়তায় প্রমাণ মিলেছে সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও। যেখানে যুক্তরাষ্ট্রে এক নারীকে দেখা গেছে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে। আর এখানেই বোঝা যায়, শ্রদ্ধার আইকনিক চরিত্রগুলো আজও দর্শকের মনে জাগিয়ে রাখে এক বিশেষ নস্টালজিয়া।

 

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au