বিনোদন

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিল অভিনেতা অভিনয়

  • 3:44 pm - November 11, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন, ১১ নভেম্বর- দীর্ঘদিন লিভারের সমস্যার সঙ্গে লড়াই করার পর তামিল অভিনেতা অভিনয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন এবং শারীরিক অবস্থা ভালো নেই। জীবনের শেষ দিনগুলো পর্যন্ত চিকিৎসা চলছিল। আর্থিক সহায়তার জন্যও অভিনেতা সাহায্যের আবেদন করেছিলেন। চলতি বছরের আগস্টে কেপিওয়াই বালা তাকে এক লাখ রুপি অনুদান প্রদান করেন। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তার স্বাস্থ্যের অবনতি দ্রুত হচ্ছে এবং ডাক্তাররা বলেছিলেন, তার বাঁচার সম্ভাব্য সময় মাত্র এক বছর থেকে দেড় বছর। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়, এবং তামিল চলচ্চিত্র জগতের অনেকে তাকে আর্থিকভাবে সাহায্য করেন।

অভিনয়ের মৃত্যুর পর তার ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন। অভিনয়ের অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০২ সালে, ধানুশ অভিনীত ‘থুল্লুভাদো ইলমাই’ ছবির মাধ্যমে। কাস্তুরি রাজা পরিচালিত এই ছবিতে তিনি ধানুশ ও শেরিনের সঙ্গে কাজ করেছিলেন। এরপর তিনি ‘জাঞ্জাংশন’, ‘সিঙ্গারা চেন্নাই’, ‘পোন মেগলাই’সহ আরও অনেক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au