তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
মেলবোর্ন, ১১ নভেম্বর- ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনী। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন সে সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’
মঙ্গলবার সকাল থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র সিং দেওল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাঁর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়।
এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমরাতে সালমান খান, শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার হাসপাতালে উপস্থিত ছিলেন।
বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ২৪৭টি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au