বিনোদন

আমরা সত্যিই একজন রত্ন হারিয়েছি: ওস্তাদ আলী আকবরকে নিয়ে জয়া আহসান

  • 9:18 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- ভালোবাসার শাড়িগুলোর ভেতর জামদানির স্থান থাকে সবচেয়ে উপরে। বাংলাদেশের যেসব নারী শাড়ি পছন্দ করেন, তাঁদের সংগ্রহে অন্তত একটি জামদানি থাকেই। অভিনেত্রী জয়া আহসানও তেমনি একজন। শরীরে জামদানি জড়িয়ে বহু দেশে নিজেকে উপস্থাপন করে প্রশংসা পেয়েছেন। জামদানি শাড়ি তৈরির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শ্রম ও ঘাম। তাদের একজন তাঁতশিল্পী ওস্তাদ আলী আকবর। গতকাল সকালে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি আক্ষেপও জানালেন জয়া।

আজ দুপুরে সামাজিক মাধ্যমে একটি পোস্টে জয়া লিখেছেন, ‘জামদানি শাড়ি আমার কাছে সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। এ শাড়ির প্রতিটি সুতা, প্রতিটি নকশা আমাকে নিজের পরিচয় জানান দেয়। আমি অনুভব করি, এটি আমার আবেগের ভাষা, যা আমাকে আমার সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সংযুক্ত করে।’

জয়া আরও লিখেছেন, ‘ছবিতে আমি যে সাদা রঙের অপূর্ব শাড়িটি পরে আছি, এটি তৈরি করেছিলেন বাংলাদেশের তাঁতশিল্পী ওস্তাদ আলী আকবর (৮৩)। তিনি গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সত্যিই একজন রত্ন হারিয়েছি। কারণ, এই জামদানির নকশাটি তিনি ছাড়া আর কেউই তৈরি করতে পারতেন না-আর হয়তো পারবেনও না।’

কাজের তুলনায় তাঁতশিল্পীরা উপযুক্ত পারিশ্রমিক পান না। ফলে এই শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন জয়া।

জয়া বলেন, “জামদানি শাড়ি তৈরি ও নকশা করা বিশাল ধৈর্য এবং পরিশ্রমের কাজ। কিন্তু এর তুলনায় আয় তেমন হয় না। ফলে তাঁতিদের পরবর্তী প্রজন্ম এই কাজে আগ্রহ পায় না। আমরা যদি তাঁতিদের যথাযথ সম্মান ও পাওনাটা দিতে পারতাম, তবে হয়তো এই শিল্পটাও আজকের মতো হারিয়ে যেতে বসত না।’

ওস্তাদ আলী আকবরকে স্মরণ করে জয়া বলেন, ‘এই মোটিভটি শুধু আলী আকবর ভাই-ই তৈরি করতে পারতেন; আর কোনো কারিগর পারতেন না। তার শরীর নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গুণটিও হারিয়ে গেল। একজন পরিশ্রমী, সত্যিকারের শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। আপনারা সবাই আমাদের এই ওস্তাদ তাঁতিকে আন্তরিক প্রার্থনায় রাখবেন।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২৫ সালে ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ফেরেশতে’, ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। সামনে আরও কয়েকটি নতুন প্রকল্পে দেখা যাবে তাঁকে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au