বিনোদন

রিকশাচালকের আসনে বসে প্যাডেলে পা পাকিস্তানি অভিনেতা রাজার!

  • 9:42 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গত বুধবার একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বাংলাদেশে যান।

শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষ্যান্ত হননি অভিনেতা। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

অভিনেতার শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রাস্তায় রিকশাচালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।

শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি অভিনেতাকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বোঝাই যাচ্ছে, ঢাকায় নেমেই পুরোদস্তুর শহুরে আমেজে মেতে উঠেছেন পাকিস্তানি এই অভিনেতা।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au