বিনোদন

শাহরুখের নামে দুবাইয়ে আকাশচুম্বী ভবন

  • 1:50 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ১৮ নভেম্বর- বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’। এটি নির্মাণ করবে দানিউব গ্রুপ।

শুক্রবার মুম্বাইয়ে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে। তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রকল্পটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।’

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, টাওয়ারটি ১০ লাখ স্কোয়ার ফুট আয়তনের। উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসার বৈশ্বিক ঠিকানা হিসেবে এটিকে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দানিউব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের হাত-ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যে টাওয়ারের নির্মাণকাজ শেষ হওয়ার কথা।

শাহরুখ বর্তমানে ‘কিং’ সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রথমবার তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। বাবা-মেয়েকে পর্দায় গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au