বিনোদন

সমালোচনার বন্যায় সালমান-তামান্না

  • 2:42 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন, ১৮ নভেম্বর- দোহারের ঝলমলে আলোর নিচে জমজমাট ‘দাবাং ট্যুর’,আর সেখানেই যেন হঠাৎ জমে উঠল বিতর্কের ঝড়। বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার এক যৌথ নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার বন্যা। দর্শকের চোখে যেটি হওয়ার কথা ছিল বিনোদনের উচ্ছ্বাস, সেটিই পরিণত হয়েছে ‘অস্বস্তিকর’ মুহূর্তে—আর তাই নিয়েই এখন সরগরম নেটদুনিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সালমানের ‘দাবাং ট্যুরের’ ভিডিওটিতে দুজনকে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গিকেই মূলত সমালোচনার কেন্দ্র বলা হচ্ছে। সেই ক্লিপকে ঘিরে রেডিটেও একটি থ্রেড ভাইরাল হয়। সেখানে অনেকে মন্তব্য করেছেন- ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি মন্তব্য সেখানে দেখা যায়।

উল্লেখ্য, এই ট্যুরটিতে সালমান ও তামান্নার সঙ্গে আরও ছিলেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গান ও জানে জানা, জুম্মে কি রাত (কিক), পাণ্ডে জি সিটি (ডাবাং) ও সজন রেডিও (টিউবলাইট)–সহ একাধিক হিট সাউন্ডট্র্যাকে নেচেছেন।

তবে সালমান-তামান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হওয়ার বদলে পেয়েছে নেটিবাচক প্রতিক্রিয়া।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au