আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর
ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…
মেলবোর্ন, ১৮ নভেম্বর- কোক স্টুডিও বাংলায় জনপ্রিয় সুফিগান ‘মাস্ত কালান্দার’ গাইলেন সংগীতশিল্পী রুনা লায়লা।
রুনা লায়লার জন্মদিনকে (১৭ নভেম্বর) সামনে রেখে রোববার রাত সাড়ে আটটায় গানটি প্রকাশ পেয়েছে। এই গান দিয়ে তৃতীয় মৌসুম শেষ হচ্ছে।
গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘“মাস্ত কালান্দার” সব সময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম-পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।’
গানটি প্রযোজনা করেছেন অর্ণব এবং সুরকার ও প্রযোজক অদিত রহমান। গানটিতে ফোয়াদ নাসের বাবুসহ কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের শিল্পীরাও অংশ নিয়েছেন।
রুনা লায়লার ক্যারিয়ারে ‘মাস্ত মালান্দার’ গানটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে গান গাওয়া এই শিল্পী ১৮টিরও বেশি ভাষায় গান করেছেন। বাংলাদেশের বাইরে ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ায় তার জনপ্রিয়তা রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au