শিক্ষা

বাংলাদেশের ১৬৫ উপজেলায় স্কুলফিডিং কার্যক্রম চালু

  • 3:18 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- বাংলাদেশের ১৬৫ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলফিডিং কর্মসূচি চালু হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান আজ সোমবার বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়নের লক্ষ্যেই এই কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, দেশের নির্বাচিত উপজেলাগুলোতে আজ থেকে পূর্ণাঙ্গভাবে ফিডিং কর্মসূচি চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা, নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিশুদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা।

চলমান প্রকল্পের আওতায় ২০২৭ সাল পর্যন্ত নির্বাচিত ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে পাঁচ দিন প্রায় ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে। খাবারের তালিকায় রয়েছে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম এবং ইউএইচটি দুধ।

সাপ্তাহিক খাদ্যসূচি অনুযায়ী রোববার শিক্ষার্থীরা পাবে বনরুটি ও সিদ্ধ ডিম। সোমবার দেওয়া হবে বনরুটি ও ইউএইচটি দুধ। মঙ্গলবার ফর্টিফাইড বিস্কুটের সঙ্গে থাকবে কলা বা স্থানীয় মৌসুমি ফল। বুধবার এবং বৃহস্পতিবার পরিবেশন করা হবে বনরুটি ও সিদ্ধ ডিম।

মহাপরিচালক জানান, প্রস্তাবিত খাদ্যতালিকায় মোট এনার্জির ২৫ দশমিক ৯ শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২ দশমিক ২ শতাংশ, প্রোটিনের ১৬ দশমিক ৪ শতাংশ এবং ফ্যাটের ২১ দশমিক ৭ শতাংশ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তার মতে, নিয়মিত পুষ্টিকর খাবার পেলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে এবং লেখাপড়ায় মনোযোগী থাকবে। এর সঙ্গে খেলাধুলা, সংগীত, বিতর্ক এবং বক্তৃতার মতো সহশিক্ষা কার্যক্রম শিশুর মানসিক ও চারিত্রিক বিকাশে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নিয়মিত স্কুলে গেলে শিশুরা শৃঙ্খলার মধ্যে আসে এবং সামাজিকতায় অভ্যস্ত হয়।

মহাপরিচালক আশা প্রকাশ করেন, স্কুল ফিডিং কর্মসূচি অব্যাহত থাকলে ছোট শিক্ষার্থীদের মেধা বিকাশে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au