প্রবাস দর্পন

চট্টগ্রাম মেডিকেল কলেজ রিইউনিয়ন ২০২৫: স্মৃতির সাম্পান ভিড়ে দখিন সাগর তীরে

  • 1:41 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
San-Remo-Brige, Philip Island. Photo: isitphillipisland.com.au

মেলবোর্ন, ১৯ নভেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মনোরম ফিলিপ আইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত সিমসি অ্যালামনাই গ্রান্ড রিইউনিয়ন। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই রিইউনিয়নকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রবাসী অ্যালামনাইদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

শুক্রবার ২১ নভেম্বর দুপুরে আগমন এবং উপহার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। বিকেলের মিট অ্যান্ড গ্রিট পর্বের পর সন্ধ্যায় শুরু হবে “স্মৃতির সাম্পান ” থিমের উদ্বোধনী অনুষ্ঠান। সেই পর্বে থাকছে উদ্বোধনী বক্তব্য, শহীদ শাহ আলম বীর উত্তম স্মারক বক্তৃতা, ব্যাচভিত্তিক পরিচয় এবং নৈশভোজের পাশাপাশি থাকবে প্রেয়ার ও স্মৃতিচারণ।

শনিবার (২২ নভেম্বর) সকালে প্রাতঃরাশ শেষে সাইন্টিফিক সেমিনার (CPD), পরিবারিক ইভেন্ট এবং এক্সপো অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে রিদওয়ানুর রহমান স্মারক বক্তৃতা।

দুপুরের বিরতির পর সন্ধ্যায় শুরু হবে “হৃদয় স্পন্দনে আনন্দ বন্ধনে” থিমের অনুষ্ঠান। এই পর্বে অ্যালামনাই ও তাদের পরিবারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, The Spirit of CMC Award প্রদান, নৈশভোজ এবং প্রার্থনা অনুষ্ঠিত হবে। ওটিএন বাংলা পুরোদিনের অনুষ্ঠান কাভারেজে উপস্থিত থাকবে।

রবিবার ২৩ নভেম্বর প্রাতঃরাশ শেষে অংশগ্রহণকারীরা উপভোগ করবেন ফিলিপ আইল্যান্ডের আকর্ষণীয় Seal Watching Sea Cruise। দুপুরের মিলনমেলার পর সন্ধ্যায় “জীবনের গল্প এসো বলি অল্প ” শীর্ষক থিমে আয়োজন করা হবে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিশিষ্ট সিমসি অ্যালামনাইরা পরিবেশন করবেন বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর নৈশভোজ ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

২৪ নভেম্বর সোমবার সকালবেলার প্রাতঃরাশ ও চেক-আউটের মাধ্যমে শেষ হবে এই মহামিলনমেলা। আয়োজকেরা জানিয়েছেন, দেশ–বিদেশের বিপুল সংখ্যক অ্যালামনাইকে একত্রিত করে এই অনুষ্ঠান সিমসি পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করবে, আর ফিলিপ আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তিন দিনের এই উৎসব হয়ে উঠবে স্মরণীয় অভিজ্ঞতা।

এই শাখার আরও খবর

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au