বিনোদন

আবারও মোয়ানার গল্প, তবে এবার নতুন চমক

  • 7:31 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর- অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটি ছোট-বড় সবার মাঝে দারুণ সাড়া ফেলেছিল। আয় করেছিল প্রায় ৭০০ মিলিয়ন ডলার। আট বছর পর ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এটিও ঝড় তোলে বক্স অফিসে, আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি।

আবারও মোয়ানার গল্প দেখা যাবে বড় পর্দায়। তবে এবার লাইভ অ্যাকশনে। অর্থাৎ আগের মতো অ্যানিমেশনে নয়, এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। সম্প্রতি লাইভ অ্যাকশন মোয়ানার টিজার প্রকাশ করেছে ডিজনি। ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

মোয়ানার গল্পে দেখা যায়, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা মা-বাবার নির্দেশ অমান্য করে একদিন বিপজ্জনক সমুদ্রযাত্রা করে। তার উদ্দেশ্য নিজেদের আবাসস্থল বাঁচানো। পথে তার সঙ্গী হয় দেবতা মাউয়ি ও তার পোষা মোরগ। বিভিন্ন প্রাণী ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় তারা। দুটি সিনেমাতেই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে ডোয়াইন জনসন।

লাইভ অ্যাকশন সিনেমায়ও মাউয়ি চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। অ্যানিমেশনের দুই পর্বে প্রধান চরিত্রে আউলি ক্রাভালিও কণ্ঠ দিলেও ক্যামেরার সামনে তিনি অভিনয় করতে চাননি। তাই নতুন সিনেমায় তিনি যুক্ত হয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে। আর মোয়ানা চরিত্রে নেওয়া হয়েছে সিডনিতে জন্ম নেওয়া ১৭ বছর বয়সী অভিনেত্রী ক্যাথেরিন লাগাইয়াকে। এর আগে তাঁকে দেখা গেছে প্রাইম ভিডিওর ‘দ্য লস্ট ফ্লাওয়ারস অব অ্যালিস হার্ট’ সিরিজের তিনটি পর্বে। মোয়ানা সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হচ্ছে ক্যাথেরিন লাগাইয়ার।

ক্যাথেরিন লাগাইয়া বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। কারণ মোয়ানা আমার অনেক পছন্দের চরিত্র। আমার দাদাও এসেছিলেন পলিনেশির দ্বীপরাষ্ট্র সামোয়ার সাভাই থেকে। ফলে আমার চেহারায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের ছাপ আছে। মোয়ানা অনেকটা আমার মতোই দেখতে। পর্দায় ওই অঞ্চলের চরিত্র করতে পেরে ভালো লাগছে।’

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au