বিনোদন

জুবিন গার্গের মৃত্যুর পর প্রথম জন্মদিন আজ

  • 7:48 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর- ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর পর প্রথম জন্মদিন আজ। দুই মাস আগে সিঙ্গাপুরে শেষনিশ্বাস ত্যাগ করা এই সংগীত তারকার জন্মদিনে মঙ্গলবার সকাল থেকেই হাজারো ভক্ত জড়ো হন তাঁর গুয়াহাটির কাহিলিপাড়ার বাসভবনে। ভক্তদের কণ্ঠে ভেসে ওঠে জুবিনের জনপ্রিয় গানগুলো, চারপাশজুড়ে ছিল আবেগঘন পরিবেশ।

মধ্যরাত থেকেই বাসভবনের সামনে কেক কেটে, গান গেয়ে জন্মদিন উদ্‌যাপন শুরু করেন ভক্তরা। সকালে জুবিনের বাবা ও স্ত্রী গরিমা গার্গ আরেকটি কেক কাটেন এবং পারিবারিক প্রাঙ্গণে তাঁর প্রিয় বকুলগাছের পাশে নির্মিত জুবিন গার্গের ভাস্কর্য উন্মোচন করেন। ভাস্কর্য উন্মোচনের মুহূর্তে পরিবার ও ভক্তদের মধ্যে আবেগ ছড়িয়ে পড়ে। পরিবার জানিয়েছে, বকুলগাছের এই স্থানটি জুবিনের কাছে ছিল অত্যন্ত প্রিয় ও স্মৃতিময়।

জুবিনক্ষেত্র- যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানেও ভক্তরা প্রদীপ জ্বালিয়ে, ফুল দিয়ে ও গান গেয়ে শ্রদ্ধা জানান। শুধু কাহিলিপাড়াই নয়, সোনাপুর ও সরুসজাইয়েও ভক্তরা তাঁকে স্মরণে নানা আয়োজন করেন। সোনাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি।

১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেদিনই তাঁর মৃত্যু হয়।

৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অসমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও বিষ্ণুপ্রিয়া মণিপুরি, গুজরাটি, নেপালি, ওড়িয়া, তামিল, তেলেগু ও উর্দুসহ ৪০টির বেশি ভাষা ও উপভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেন।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au