বাংলাদেশ

‘ধর্ম অবমাননার’ অভিযোগে জনপ্রিয় বাউল শিল্পী গ্রেপ্তার

  • 12:42 am - November 21, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ইসলাম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাউল শিল্পী মহারাজ আবুল সরকার ওরফে ছোট আবুলকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ডিবি আব্দুল্লাহ আল মামুন জানান, আবুল সরকারকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে তিনি ‘ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন’ বলে অভিযোগ ওঠে।

সেখানে উপস্থিত কিছু ব্যক্তি এতে ক্ষোভ প্রকাশ করেন। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে।

ছোট আবুলকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ শহরে ‘আলেম সমাজ’ এবং ‘তৌহিদি জনতা’ মানববন্ধন ও বিক্ষোভ করে।

তাদের অভিযোগ, আবুল সরকার কোরআনের আয়াত ভুলভাবে উচ্চারণ করে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়েছেন এবং নিজেকে পীর পরিচয়ে অনুসারীদের ভুল পথে পরিচালিত করেছেন। তারা এ জন্য কঠোর শাস্তি দাবি করেন।

পুলিশ জানায়, ইসলাম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au