বিনোদন

ভূমিকম্প নিয়ে ব্যতিক্রম বার্তা দিলেন আলোচিত অভিনেত্রী চমক

  • 2:15 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
মেলবোর্ন ২২ নভেম্বর- রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক ভূমিকম্পের তীব্রতায় সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত রাস্তায় নেমে আসেন রাজধানীবাসী। এই কম্পনে আতঙ্কগ্রহস্ত হয়ে পড়েন দেশের তারকারাও।

সামাজিকমাধ্যমে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছেন অনেকেই। তবে ব্যতিক্রম বার্তা দিয়েছেন আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। একটি পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘মেয়েদের জীবনের থেকে, একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ হ্যাশট্যাগ দিয়ে এ অভিনেত্রী লেখেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’

মূলত ভূমিকম্পের সময় কী করবেন বুঝে না উঠে অনেকেই বাসা থেকে বের হয়ে খোলা রাস্তা কিংবা মাঠে চলে যান। কিন্তু সবকিছু দ্রুত করতে গিয়ে অনেক মেয়েই ওড়না নিতে পারে না। যা নিয়ে মানুষের মাঝে কানাঘুষা চলে। তবে সবার আগে জীবন- এমনটাই বুঝাতে চেয়েছেন চমক।

তবে চমকের পোস্টটি নিয়ে সামাজিকমাধ্যমে বেশ চর্চা চলছে। অনেক নারী এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। বলা যায়, দুটো শিবিরে বিভিক্ত হয়ে মন্তব্য করছেন তারা। অনেকেই চমকের এই ভাবনার সঙ্গে একমত। আবার কারও কারও পরামর্শ- অনেকের কাছে সম্মান আগে।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au