বিনোদন

সাইফ আলি খানের সম্পত্তির তালিকায় নতুন সংযোজন

  • 4:07 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান বিশাল সম্পত্তির মালিক। নিজের সম্পদ ছাড়াও রয়েছে তার পারিবারিক সূত্রে পাওয়া। অভিনেতার সম্পত্তির তালিকায় এবার নতুন সংযোজন মুম্বাইয়ের দুটি অফিস ইউনিট।

মুম্বাইয়ের পূর্ব আন্ধেরিতে দুটি বাড়ি কিনলেন সাইফ আলি খান। এ দুটি বাড়ির মোট আয়তন ৫,৬৮১ বর্গফুট। ছয়টি গাড়ি রাখার জায়গা রয়েছে এই বাড়ির সঙ্গে। আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানায় ছিল এই দুটি অফিস ইউনিট। তাদের থেকেই কিনেছেন অভিনেতা। মোট ৩০ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে এই নতুন সম্পত্তি কিনেছেন সাইফ আলি খান। তবে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর এর সঙ্গে জড়িত কিনা, তা অবশ্য জানা যায়নি।

রিয়্যাল এস্টেট সংক্রান্ত বিনিয়োগ এর আগেও করেছেন সাইফ আলি খানি। মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে তার। এই ফ্ল্যাটেই ছুরিকাহত হয়েছিলেন তিনি। মুম্বাইয়ের এই ফ্ল্যাটটি নাকি ১০ বছর আগে কিনেছিলেন। বর্তমানে সেই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি টাকা। এই ফ্ল্যাটে মোট পাঁচটি বেডরুম রয়েছে। বিশাল ছাদ-বারান্দার পাশাপাশি রয়েছে আরও দুটি বড় ঘর। গানবাজনার জন্য একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চার জন্য। ছাদে রয়েছে বড় সুইমিংপুলও।

এ ছাড়া তার সম্পত্তির তালিকায় রয়েছে প্রাসাদপ্রমাণ ‘পতৌদি প্যালেস’। এই প্রাসাদের বাজারমূল্য আনুমানিক ৮০০ কোটি টাকা। প্রায় ১০ একর জমির ওপর তৈরি হয়েছিল পতৌদি প্যালেস। এই প্রাসাদে নাকি দেড়শ ঘর রয়েছে। প্রতিটি ঘরেই নবাবিয়ানার ছোঁয়া রয়েছে। এই প্রাসাদে হয়েছে বলিউডের বেশ কিছু সিনেমার শুটিং। যেমন দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা ‘অ্যানিমেল’-এর শুটিং হয়েছিল এখানে। এ ছাড়া সাইফের নিজের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এরও শুটিং হয়েছে এই প্রাসাদে।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au