বিনোদন

গুঞ্জনে মুখ খুললেন ‘সাইয়ারা’র নায়ক আহান

  • 4:14 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- বলিউডে অভিষেকের আগেই আলোচনায় ছিলেন চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সাইয়ারা’ দিয়ে স্বপ্নের সেই সূচনা হয়েছে তার। অনীত পড্ডার সঙ্গে তার অভিনয় রসায়ন দর্শকদের মধ্যে এমন সাড়া ফেলে যে, সিনেমা মুক্তির পর থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন।

এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি কেউই। অবশেষে জি-কিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন আহান পান্ডে।

তিনি বলেন, ‘অনীত আমার বেস্ট ফ্রেন্ড। পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি। কিন্তু আমরা তা করছি না। কেমিস্ট্রি মানেই রোমান্স নয়, এটা নিরাপত্তা ও কমফোর্টের ব্যাপার। আমরা দুজনেই একে অপরকে সেটা অনুভব করিয়েছি।’

সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘ও আমার প্রেমিকা নয়, কিন্তু অনীতের মতো বন্ধন আর কারো সঙ্গে হবে না। সাইয়ারা করার আগেই আমরা দুজনেই পাওলো কোয়েলোর একটি উক্তি খুব মানতাম। ‘স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাই জীবনকে আকর্ষণীয় করে তোলে।’ আমরা একই স্বপ্ন দেখেছি, এবং সেটা একসঙ্গে সত্যি হয়েছে। তাই এই বন্ধনটা বিশেষ।”

একই সাক্ষাৎকারে নিজের সম্পর্কের অবস্থাও পরিষ্কার করেছেন আহান বলেন, ‘আমি এখন সিঙ্গেল।’

এদিকে অনীত পড্ডারের জন্মদিনে আহানের পোস্ট করা অন্তরঙ্গ ছবি, কোল্ডপ্লের কনসার্টে একসঙ্গে সময় কাটানো ও এসবই সম্পর্কের গুঞ্জন আরও উসকে দিয়েছিল। কিন্তু আহানের বক্তব্যে জল্পনার ইতি টেনেছেন অনেকটাই।

গত ১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরি পরিচালিত রোমান্টিক–ড্রামা ‘সাইয়ারা’। ৪৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০–৫৮১ কোটি রুপি।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au