বিনোদন

এক নাচেই ভাইরাল হয় টিকটক তারকা আয়েশা

  • 4:23 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ গানের সঙ্গে নেচে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিলেন পাকিস্তানের বহুল পরিচিত টিকটক তারকা আয়েশা আজহার। বন্ধুর বিয়েতে নেচে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ঝড় তুলেছিলেন তিনি। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো তারকারাও সেই সিগনেচার স্টেগুলো পুনরায় তৈরি করেছিলেন। সম্প্রতি নিজের সম্পর্কে চমকপ্রদ তথ্য জানিয়েছেন এ টিকটক তারকা।

কয়েক দিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ টিকটক তারকা। সেখানে শিক্ষাজীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন মডেলিংয়ে ডেবিউ করার পরিকল্পনার কথা।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আয়েশা আজহার মাধ্যমিক সম্পন্ন করেছেন। তবে কখনো প্রাতিষ্ঠানিকভাবে শীর্ষ শিক্ষার্থী ছিলেন না তিনি। এ টিকটকার বলেন, আমি স্কুলে খুব একটা ভালো ছিলাম না। ভালো ফল করতে পারিনি। এমনকি তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছি।

আয়েশা আজহার বলেন, তবে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। কারণ আমার বন্ধুরা আমাকে নিয়মিত ক্লাস করতে বাধ্য করেছিল। পড়ালেখায় খুব একটা ভালো নই আমি। এ জন্য অন্যদের মতো পড়ালেখায় এগিয়ে যেতে পারিনি। তাই এখন আমি মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চাই।

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au