বিনোদন

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই কামাল পারভেজের মৃত্যু

  • 9:20 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই। কামাল পারভেজের মৃত্যুসংবাদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ জানান, কামাল পারভেজ স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই চাচ্চু অসুস্থ। গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিউতে ভর্তি করানো হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।’

মাশরুর জানিয়েছেন, উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাঁদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। তিনি কয়েকটি ছবি প্রযোজনা করেছেন; এর মধ্যে রয়েছে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’। ‘বীরপুরুষ’ ছবিতে সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ, তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au