বিনোদন

প্রচলিত নিয়ম অনুযায়ী যা পাচ্ছেন মিস ইউনিভার্স বিজয়ী

  • 9:40 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার

মেলবোর্ন, ২২ নভেম্বর- জাঁকজমক আয়োজন আর বিশ্বসুন্দরীদের জমকালো প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সারা বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককের গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই চারপাশে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস আর করতালি।

মাত্র ২৫ বছর বয়সেই সর্বোচ্চ সৌন্দর্য খেতাব নিজের করে নিলেন ফাতিমা। গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ নিজ হাতে মুকুট পরিয়ে দেন তাকে।

মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম তার। ছোটবেলা থেকেই ফ্যাশন আর ডিজাইনের প্রতি আগ্রহী ফাতিমা ফ্যাশন ডিজাইন নিয়েই উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ জিতে আলোচনায় আসেন তিনি। দ্রুতই বাড়তে থাকে তার জনপ্রিয়তা—ইনস্টাগ্রামে এখন তার অনুসারী ৯ লাখ ৯০ হাজারের বেশি, টিকটকেও রয়েছে ৬ লাখ ৯০ হাজারের ওপর ফ্যান।

বিশ্বসুন্দরীর এই শিরোপা জিতে এক নতুন যাত্রা শুরু করলেন ফাতিমা।  যদিও এবারের প্রাইজমানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী মিস ইউনিভার্স বিজয়ী পান ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি।

এ ছাড়া ফাতিমা আরও পাচ্ছেন—প্রতি মাসে ৫০ হাজার ডলার ভাতা (প্রায় ৬০ লাখ টাকা) যা ভ্রমণ ও কাজের ব্যয় হিসেবে ব্যবহার করবেন। মূল্যবান ৫০ লাখ ডলারের মুকুট যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৬১ কোটি। নিউইয়র্ক সিটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যেখানে মিস ইউনিভার্স হিসেবে থাকবেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, বিশ্বভ্রমণ ও একাধিক গ্লোবাল ইভেন্টে অংশগ্রহণের সুযোগ।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au