সর্বশেষ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

  • 1:14 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি লোডিংয়ের প্রাকপর্বে পৌঁছে গেছে। ফিজিক্যাল স্টার্টআপের প্রস্তুতি মূল্যায়নে বাংলাদেশের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক সংস্থা বায়েরা এবং রাশিয়ার ভিও সেফটিসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞরা বিস্তৃত পরিদর্শন সম্পন্ন করেছেন। ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তারা প্রকল্পের বিভিন্ন ধাপ, অবকাঠামো এবং প্রস্তুতি পরীক্ষা করেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বায়েরা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিদর্শন দল এনপিসিবিএল–এর মানবসম্পদ, ব্যবহার করা যন্ত্রপাতির অবস্থা, বিভিন্ন সিস্টেম ও ফ্যাসিলিটি এবং পরিচালনা সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেছে। একই সঙ্গে কমিশনিং কার্যক্রম, স্টার্টআপ প্রটোকল ও নিরাপত্তা সনদও যাচাই করা হয়।

এই ধাপকে পারমাণবিক কেন্দ্র চালুর অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। ফিজিক্যাল স্টার্টআপ অনুমোদন পাওয়া হলে রিয়্যাক্টরে প্রথমবারের মতো জ্বালানি লোডিং শুরু করা যাবে। এর পর সীমিত মাত্রায় রিয়্যাক্টরের পারমাণবিক বিক্রিয়া চালিয়ে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন হবে।

এনপিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখন পর্যন্ত তিনটি বড় আন্তর্জাতিক পরিদর্শন সম্পন্ন করা হয়েছে। বায়েরা ও রাশিয়ার রেগুলেটরি সংস্থার যৌথ পরিদর্শন শেষে বিশেষজ্ঞরা প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা নিরাপত্তা আরও জোরদারের কিছু সুপারিশ দিয়েছেন, যা বাস্তবায়ন করছে এনপিসিবিএল।

বায়েরা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা এবং রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ পূরণ হলেই ফুয়েল লোডিংয়ের অনুমোদন দেওয়া হবে। নিরাপত্তা, সুরক্ষা এবং সেফগার্ডের প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিংয়ের জন্য রাশিয়ার জেনারেল ডিজাইনার, রিঅ্যাক্টর প্লান্ট ডিজাইনার, কুরচাতভ ইনস্টিটিউট এবং ভিও সেফটির মূল্যায়ন প্রতিবেদনও প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব প্রক্রিয়া সন্তোষজনকভাবে সম্পন্ন হলে দ্রুতই ফিজিক্যাল স্টার্টআপ শুরু হতে পারে।

এই শাখার আরও খবর

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au