সর্বশেষ

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেপ্তার

  • 2:11 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে তারা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চলমান উত্তেজনা শেষ পর্যন্ত সেনা অভ্যুত্থানে গড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দেশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং তারা নিজেদের উচ্চ সামরিক কমান্ড হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার স্থানীয় সময় রাতে টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে বলা হয়, দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা দায়িত্ব পালন করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। আকাশ, নৌ ও স্থল সীমান্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং রাতের কারফিউ জারি করা হয়েছে।

রাজধানী বিসাউয়ে প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে প্রথমে গোলাগুলির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষমতা দখলের ঘোষণা আসে। সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন’কানহা, যিনি প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এমবালো ও প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস দুজনেই নিজেদের বিজয়ী দাবি করেছিলেন। বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তার আগেই সেনাবাহিনী হস্তক্ষেপ করে। প্রেসিডেন্ট এমবালো বার্তাসংস্থা এএফপিকে বলেন, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছেন। প্রধান বিরোধী নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেপ্তার করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, সেনাবাহিনী দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। রাজধানীতে কঠোর কারফিউ চলছে।

১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে গিনি বিসাউ অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস বহন করছে। সাম্প্রতিক নির্বাচনে প্রধান বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ায় আগেই বিতর্ক দানা বেঁধেছিল। এখন সেনা হস্তক্ষেপে সংকট আরও গভীর হয়েছে।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au