সর্বশেষ

হংকংয়ে আগুনে মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ৩ শতাধিক

  • 2:23 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৭ নভেম্বর- হংকংয়ের তাই পো জেলার একটি বৃহৎ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৭৯ জনের মতো। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর থেকে একটানা ১৫ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার অভিযান চললেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার বিকেলে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। সাতটি বহুতল ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। বাকি তিনটিতে এখনো আগুন জ্বলছে। ভবনের উচ্চতর ফ্লোরগুলোতে প্রচণ্ড ধোঁয়া ও তাপের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। দুটি ভবনে এখনো তীব্র শিখা দেখা যাচ্ছে, কয়েকটি ভবন থেকে ঘন ধোঁয়া উঠছে।

হংকংয়ের পুলিশ সুপারিনটেনডেন্ট আইলিন চুং জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশের ধারণা, রক্ষণাবেক্ষণে অবহেলা এবং অনিরাপদ উপকরণ ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে থাকতে পারে। বাঁশ, জাল ও অন্যান্য নাজুক সামগ্রী দিয়ে ভবনের বাইরের কাঠামো তৈরি করা হয়েছিল।

পুলিশ বলছে, এটি প্রায় তিন দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারে। আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মীও প্রাণ হারিয়েছেন।

বেসরকারি এই হাউজিং কমপ্লেক্সে আটটি বহুতল ভবনে প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্য অনুযায়ী, এখানে চার হাজার ছয়শোর বেশি মানুষ বাস করেন। বাসিন্দাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন, যা উদ্ধার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

দমকল এবং উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এই শাখার আরও খবর

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা, থানায় ধরে নেওয়া হলো ৭ স্বজনকে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা। পরে তাঁকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বা ঘটনার বিষয়ে তথ্য জানার…

ময়মনসিংহ মেডিকেলে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন থেকে বাঁচতে রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au