২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…
মেলবোর্ন, ২৭ নভেম্বর- চীনের ইউনান প্রদেশে রেললাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কুনমিং শহরের লুওইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতরে বাঁকানো একটি রেললাইন অংশে এই দুর্ঘটনা ঘটে। কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে।
স্টেশন সূত্র জানায়, রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের একটি দল ভূমিকম্প পর্যবেক্ষণ সরঞ্জাম পরীক্ষা করছিল। ওই সময় হঠাৎ একটি ট্রেন সেখানে ঢুকে পড়ে। ধাক্কায় ঘটনাস্থলেই ১১ শ্রমিক মারা যান। গুরুতর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাজ চলছিল এমন রেললাইন অংশে ট্রেনের প্রবেশ সম্পর্কে শ্রমিকদের সতর্ক করার ব্যর্থতাই এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। ট্রেন নিয়ন্ত্রণ কক্ষে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছে। পুরো রেললাইন অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au