বাংলাদেশ

পাবনায় জামায়াতের প্রচারণায় হামলা ও গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক

  • 2:35 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারণায় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সমর্থকদের ওপর দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সাহাপুর ইউনিয়নের চর গরাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তার গাড়িসহ শতাধিক মোটরসাইকেল।

স্থানীয়রা জানান, দুই দিন আগে একই এলাকায় জামায়াতকর্মীদের ওপর হামলার জের ধরে আজ প্রচারণায় গেলে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে প্রথম হামলাটি হয়। পরে ফেরার পথে মৃধাপাড়ায় আবারও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা এলাকায় গিয়েছিলাম। সেখানে বিএনপির সমর্থক সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করে এবং গুলি ছোড়ে। আমাদের বহু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। অন্তত ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখান থেকে ছাড়া কিছু বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো যাবে।

বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনের আগে অস্থিরতা তৈরি করে ভোট পেছানোর চেষ্টা চলছে।

 

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au