আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৮ নভেম্বর- ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দুদকের মূল ফটকের কাছে একটি ককটেল রাখা ছিল। সকাল সাড়ে ৯টার দিকে এটি বিস্ফোরিত হয়। শব্দ পেয়ে ভবনের নিরাপত্তাকর্মীরা দ্রুত বাইরে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ন সংগ্রহ করে।
দুদকের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় ভবনে স্বাভাবিক কার্যক্রম চলছিল। নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহবাগ থানার এক কর্মকর্তা বলেন, ঘটনাটি উদ্দেশ্যমূলক নাশকতা কি না, তা যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে কেউ বিস্ফোরকটি রেখে গেছে কি না।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au