বাংলাদেশ

নেপাল থেকে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে অগ্রগতি

  • 3:20 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে অনুষ্ঠিত যৌথ স্টিয়ারিং কমিটির সপ্তম সভায় নেপাল থেকে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সম্ভাবনা জোরালো হয়েছে। ভেড়ামারায় থাকা উচ্চক্ষমতাসম্পন্ন এইচভিডিসি সিস্টেম ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ আনার বিষয়ে দুই দেশই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানায়।

বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং নেপালের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব চিরঞ্জীবী চাটৌট।

বৈঠকে সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ আমদানি ও রফতানি, যৌথ বিনিয়োগে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানিতে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জানানো হয়, ভেড়ামারার বিদ্যমান অবকাঠামোয় প্রয়োজনীয় সমন্বয় করলে নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আনা সম্ভব। এতে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, শীতকালে দেশের বিদ্যুৎ চাহিদা কম থাকায় উপলব্ধ সঞ্চালন কাঠামো ব্যবহার করে ভবিষ্যতে নেপালে বিদ্যুৎ রফতানিও সম্ভব হতে পারে। এ বিষয়ে প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করতে দুই দেশ সম্মত হয়েছে।

ত্রিপাক্ষিক সমঝোতাই প্রধান চাবিকাঠি

বৈঠকে আরও বলা হয়, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ পরিবহনে ভারতের ভূমি ব্যবহার করা বাধ্যতামূলক। তাই বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপাক্ষিক সমঝোতা চূড়ান্ত করাই এখন মূল শর্ত। এ বিষয়ে কূটনৈতিক ও কারিগরি আলোচনার গতি বাড়াতে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়াও আপার কার্নালি জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পুরোনো এলওআই বাতিলের বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। গত আগস্টে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জিএমআরকে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা জোরদারে বাংলাদেশের ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির অভিজ্ঞতা নেপালের সঙ্গে শেয়ার করা হয়। জ্বালানি দক্ষতা, জ্বালানি অডিট ও মানবসম্পদ উন্নয়নেও যৌথ উদ্যোগ বাড়াতে দুই পক্ষ একমত হয়েছে।

আগামী বছরের অক্টোবরে নেপালে জেএসসির অষ্টম সভা অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশ নেপাল থেকে বছরে ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে, যা ভারত হয়ে দেশে পৌঁছায়।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au