সর্বশেষ

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় হাজির যুবক

  • 6:51 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছেন তার বন্ধু অহিদুল ইসলাম অনিক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমের বয়স ২২ বছর। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে অনিক চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমের ওপর হামলা চালায়। ঘটনার পরপরই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে ত্রিশাল থানায় গিয়ে জানায়, সে নিজেই তার বন্ধু ফাহিমকে হত্যা করেছে। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয় এবং তার তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ফাহিমের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, থানায় এসে অনিক দাবি করে, ফাহিম তার জীবন নষ্ট করেছে, সেই কারণেই সে তাকে হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক খুনের কথা স্বীকার করেছে। পুলিশ বলছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ফাহিমের পরিবার বলছে, চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরে ফাহিম। তিনি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন এবং ২৫ ডিসেম্বর মালয়েশিয়ায় ফেরার কথা ছিল। ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিম সাধারণত বাসায় থাকতেন, অনিকই তাকে প্রায় সময় ডেকে নিত। তাদের ধারণা, পরিকল্পিতভাবেই ফাহিমকে হত্যা করা হয়েছে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, কেন তার ছেলেকে হত্যা করা হলো তিনি তা বুঝতে পারছেন না। তিনি বলেন, তার ছেলে বিদেশে পড়াশোনা করত, ছুটিতে দেশে এসে কিছুদিন থাকছিল। হঠাৎ করে বন্ধুর হাতে এভাবে খুন হওয়া মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত ও কঠোর বিচারের দাবি জানান।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, অনিক রক্তমাখা অস্ত্রসহ থানায় এসে আত্মসমর্পণ করেছে এবং হত্যার কথা স্বীকার করেছে। তদন্ত চলছে। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au