বিনোদন

নতুন ডনে মূল চরিত্রে রণবীর সিং

  • 8:12 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ২৮ নভেম্বর- বেশ কয়েক মাস ধরে ‘ডন ৩’ নির্মাণ নিয়ে আলোচনা চলছিল। সিনেমাটির পরিচালক ফারহান আখতার অবশেষে নতুন করে মুখে খুলেছেন। তিনি জানান,  নতুন ডনে মূল চরিত্রে দেখা যাবে রণবীর সিংকেই। আগামী বছরে ছবির শুটিং শুরু হবে।

সিনেমাটির পরিচালক ফারহান আখতার ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করব। এটাই সম্ভবত সবচেয়ে বড় আপডেট যা আমি আপনাদের দিতে পারি।

পরিচালকের এমন তথ্যের পর বহুল প্রতীক্ষিত ছবিটি আবার ট্র্যাকে ফিরে এসেছে এবং জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহের সৃষ্টি হয়েছে।

ফারহান আখতার তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘১২০ বাহাদুর’-এর প্রচারের ব্যস্ত সময় পার করছে। এই যুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি ২১ নভেম্বর মুক্তি পেয়েছে। ভারত-চীন যুদ্ধ ১৯৬২ ও মেজর শাইতান সিং ভাটির বাস্তব কাহিনীভিত্তিক সিনেমা এটি। সিনেমাটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

‘ডন ৩’ নিয়ে দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলছিল যে সিনেমাটি সম্ভবত বাতিল হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশের ঘোষণা ২০২৩ সালের আগস্টে আসে। এরপর থেকেই বিষয়টি আলোচনায় ছিল। ফারহানের নিশ্চিতকরণ প্রমাণ করে যে প্রজেক্টটি আসছে।

নতুন অংশটি ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন অধ্যায় সূচিত করবে। রণবীর সিং ডনের চরিত্রে অভিনয় করবেন। পূর্বে শাহরুখ খান ২০০৬ সালের ‘ডন’ ও ২০১১ সালের ‘ডন ২’-এ করেছেন। শাহরুখের অভিনয় এখনও ভক্তদের কাছে জনপ্রিয়। তারও আগে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। তাই রণবীরের অভিনয় কতোটা জমজমাট হবে সে নিয়ে আলোচনা চলছে।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়ে শেষে ডন এসে পড়ল রণবীরের কাঁধে। মুনিয়া ও আলফার পর এবার ডন ফ্র্যাঞ্চাইজিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন শর্বরী।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au