বিশ্ব

আসামে বহুবিবাহ নিষিদ্ধে বিল পাস, দ্বিতীয় বিয়েতে জেল-জরিমানা

  • 4:22 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- বহুবিবাহ নিষিদ্ধ করতে ভারতের আসামে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এজন্য একটি আইন করতে রাজ্যসভায় বিল পাস করেছে প্রশাসন।

মঙ্গলবার আসাম বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল-২০২৫’ পাস করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার।

তবে বিরোধী দল কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দল এই বিলের প্রতিবাদে ওয়াকআউট করে। পরে তাদের অনুপস্থিতিতেই বিলটি পাস করা হয়।

বিলে বহুবিবাহকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকলে এবং তার সম্মতি ছাড়া দ্বিতীয়বার বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড হতে পারে।

যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে শাস্তির মেয়াদ সর্বোচ্চ ১০ বছর, পাশাপাশি আর্থিক জরিমানাও হতে পারে।

বিলে আরও বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের প্রক্রিয়ায় যেসব কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতামাতা বা আইনগত অভিভাবক, যারা জড়িত থাকবেন, তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

ওই বিলে উল্লেখ করা হয়েছে, বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত নারীরা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। কেউ যদি একই অপরাধ পুনরায় করেন, প্রতিটি অপরাধের জন্য আগের শাস্তির দ্বিগুণ দণ্ড কার্যকর হবে। সরকারি চাকরি সুবিধা থেকে বঞ্চিত হবেন দোষীরা।

বিল অনুযায়ী, বহুবিবাহে দোষী সাব্যস্ত হলে:
তিনি রাজ্য সরকারের কোনো চাকরি পাবেন না,
সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন না,
এবং পঞ্চায়েত বা স্থানীয় নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না।

এই আইনটি আসামের সব অঞ্চলে প্রযোজ্য হবে, তবে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা- যেখানে উপজাতিদের বিশেষ অধিকার রয়েছে, সেখানে এই আইন প্রযোজ্য হবে না। একইভাবে তফসিলি জাতি ও তফসিলি জনজাতির সদস্যদের ওপরও এই আইন প্রয়োগ করা হবে না।

কিছুদিন ধরেই বহুবিবাহ নিষিদ্ধকরণের বিষয়টি আসাম সরকারের আলোচনায় ছিল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যাদের স্ত্রী বা স্বামী জীবিত এবং যাদের বিবাহবিচ্ছেদ হয়নি, তারা দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না।

বিলে উল্লেখ না থাকলেও এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বাস্তবে বহুবিবাহ নিয়ে সামাজিক অস্থিরতা ও পরিবারে অশান্তির কারণে অনেকেই প্রথাটিকে ঘৃণা করেন। তবে ইসলামে একাধিক বিবাহের অনুমতি থাকলেও সেখানে ইনসাফ, ন্যায়পরায়ণতা ও সমান অধিকারের নিশ্চয়তা বাধ্যতামূলক। যা পূরণ করতে না পারলে একটিতেই সন্তুষ্ট থাকার নির্দেশনা রয়েছে।

আসাম সরকারের এই নতুন বিল পাস হওয়ায় রাজ্যে বহুবিবাহ কার্যত আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au