বাংলাদেশ

দুই উপদেষ্টার পদত্যাগের প্রস্তুতি

  • 4:54 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উপদেষ্টা পরিষদের দুই গুরুত্বপূর্ণ সদস্য আগামী সপ্তাহে পদ ছাড়তে যাচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে চান বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

তাদের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে নতুন মুখ যোগ হতে পারে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় উপদেষ্টা বিএনপির শূন্য আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ বিষয়ে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।

সূত্র মতে ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তার আগে ৫ ডিসেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। চলতি তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি।

এদিকে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের আলোচনাও এগোচ্ছে। বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির নেতারা নাহিদ ইসলামের বাসায় বৈঠকে বসেন। সেখানে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা হলেও ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন আপ বাংলাদেশকে জোটে নেওয়ার প্রস্তাবে মতবিরোধ দেখা দেয়। ৪০ নেতার মধ্যে মাত্র ৩ জন এই প্রস্তাবের পক্ষে ছিলেন। অনেকেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া বা এককভাবে নির্বাচন করার পক্ষে মত দেন। ফলে দলটির ভেতরে ভাঙন আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তিনি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন এবং নীতিগত কারণে পদত্যাগ করেই ভোটে অংশ নেবেন। কোন দল থেকে প্রার্থী হবেন তা এখনও ঠিক না হলেও তিনি জানান, আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারেন। কুমিল্লার ভোটার হলেও তিনি সম্প্রতি ঢাকা ১০ আসনে ভোটার হয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের সময় নিয়ে কয়েক সপ্তাহ ধরেই অস্পষ্ট মন্তব্য করে আসছেন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট নিয়েও সরকারের নীতিনির্ধারকদের অসন্তোষ রয়েছে বলে জানা গেছে। সরকার জানিয়েছে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সভা ও সংস্কার কার্যক্রম চলবে।

এ সময় নতুন দল আপ বাংলাদেশও আলোচনায় রয়েছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেপথ্যে থাকা কয়েকজনের উদ্যোগে গঠিত এই দলের নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা। দলটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ।

নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়লেও কোন দল কীভাবে চূড়ান্ত সমীকরণ দাঁড় করাবে তা এখনো পরিষ্কার নয়। তবে উপদেষ্টা পরিষদ থেকে দুই সদস্যের আসন্ন পদত্যাগ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক গতিশীলতাকে নতুন মাত্রা দিতে পারে।

 

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au