ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২৮ নভেম্বর- বাংলাদেশের শাহবাগে ‘গানের আর্তনাদ’ নামে একটি অনুষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর পর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে হামলার ঘটনা ঘটে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, অনুষ্ঠান চলার সময় জুলাই মঞ্চের কয়েকজন সদস্য সেখানে এসে হামলা চালায়।
তাদের অভিযোগ, যে উসমান হাদীর নেতৃত্বে পরিচালিত ‘কনসার্ট ফর ঢাকা’ থেকে কিছু স্বেচ্ছাসেবক ওই দলের সঙ্গে যুক্ত হয়ে হামলার অংশ নেয়। ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, তাদের পূর্বঘোষিত কর্মসূচির ওপর আগেই পরিকল্পিতভাবে হামলা করা হয়।
তিনি জানান, জুলাই মঞ্চের লোকজন তাদের ব্যানার ভাঙচুর করে এবং কয়েকটি গ্রুপ আগে থেকেই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল।

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে পোস্টার। ছবিঃ সংগৃহীত
এক অংশগ্রহণকারী মিশকাত তানিশা বলেন, হামলাকারীদের একজন তাকে জুতা তুলে মারার হুমকি দেয়।
অন্যদিকে, শাহবাগে একই সময় জুলাই মঞ্চ ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধ’ শীর্ষক সমাবেশ করছিল।
সেই কর্মসূচিতে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, তারা পাশেই নিজেদের অনুষ্ঠান করছিলেন এবং অন্য পক্ষকে ধর্ম নিয়ে বিতর্কিত অবস্থান না নিতে অনুরোধ করেন।
আয়োজকদের একজন মো. শাহরিয়ার আলম বলেন, বাউল আবুল সরকারের মুক্তি দাবি করতে গিয়ে তারা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
আরেক আয়োজক মো. ওয়াসীর জানান, জুলাই মঞ্চের লোকজন দাবি করে যে আবুল সরকারের নাম ব্যাকড্রপ থেকে মুছে ফেলতে হবে।
‘গানের আর্তনাদ’ আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, জুলাই মঞ্চ প্রথমে মাইকে চিৎকার করে আবুল সরকারের নাম তুলে দেওয়ার দাবি জানায়। এরপর তারা ব্যাকড্রপ ভেঙে ফেলে। তবে আয়োজকদের প্রতিরোধে তারা অনুষ্ঠান বন্ধ করতে পারেনি।
তিনি জানান, এই হামলার ঘটনার পরও সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে তারা সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদ এবং আবুল সরকারের মুক্তির দাবি জানাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au