সর্বশেষ

বিশ্বজুড়ে এয়ারবাসের ছয় হাজার বিমানে সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ

  • 5:16 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার এয়ারবাস এ৩২০ সিরিজের বিমানে তাৎক্ষণিক সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- এয়ারবাস জানিয়েছে যে সূর্যের তীব্র বিকিরণে ফ্লাইট নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ডাটা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার এয়ারবাস এ৩২০ সিরিজের বিমানে তাৎক্ষণিক সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এ৩১৯, এ৩২০ এবং এ৩২১ মডেলও রয়েছে।

এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, তাদের এ৩২০নিও মডেলের বিমানগুলো এই ত্রুটির কারণে বিশ্বব্যাপী সফটওয়্যার সমস্যার মুখোমুখি। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীবাহী ফ্লাইট চালুর আগে সব এ৩২০নিও বিমানে সফটওয়্যার আপডেট দেওয়া হবে। এতে আজকের বেশ কিছু ফ্লাইটে ব্যাঘাত ঘটতে পারে এবং কিছু ফ্লাইট বাতিলও হতে পারে। যাত্রীদের সংশ্লিষ্ট ফ্লাইটে পরিবর্তন হলে সরাসরি জানিয়ে দেওয়া হবে।

ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটির কর্মকর্তা টিম জনসন জানিয়েছেন, সব এয়ারলাইনের ক্ষেত্রে একই প্রভাব পড়বে না, কারণ সবাই এ৩২০ সিরিজের বিমান ব্যবহার করে না। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাঘাত দেখা দিতে পারে। তিনি যাত্রীদের নিয়মিত এয়ারলাইনের ওয়েবসাইট ও অ্যাপ দেখে আপডেট জানার পরামর্শ দিয়েছেন।

এই ত্রুটির বিষয়টি সামনে আসে যখন গত অক্টোবর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী জেটব্লুর একটি বিমানে আচমকা উচ্চতা কমে যায়। বিমানটি জরুরি অবতরণ করে এবং ১৫ থেকে ২০ জন সামান্য আহত হন। তদন্তে ধারণা করা হয়, সূর্যের প্রবল বিকিরণে বিমানের একটি নিয়ন্ত্রণ কম্পিউটারের ডাটা নষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে।

এয়ারবাস জানায়, বেশিরভাগ বিমান সহজ সফটওয়্যার আপডেটেই ঠিক হয়ে যাবে। তবে প্রায় নয়শ পুরনো বিমানে কম্পিউটার বদলাতে হবে এবং সেগুলো মেরামতের আগে পর্যন্ত সেবা দিতে পারবে না।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্পট মার্কেটে এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্পট মার্কেটের দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে যে দামে…

ইউনূস সরকারের কর্মকাণ্ডে প্রশ্নের মুখে ‘সংস্কারক’ ভাবমূর্তি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে …

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au