বাংলাদেশ

আলফাডাঙ্গায় বিএনপির দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

  • 1:47 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল আদেশটি জারি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই আদেশে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার স্কুল, মাঠ ও বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসন জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী পাঁচ বা তার বেশি ব্যক্তির একত্রে অবস্থান, মিছিল, বিক্ষোভ এবং বিস্ফোরক বা কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বিএনপির দলীয় সূত্র বলছে, ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার পৌরসদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ ডেকেছিল উপজেলা ও পৌর বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের।

অন্যদিকে, উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবি এবং ৭ নভেম্বর বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে একই দিনে বিকেলে আরেক পক্ষ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। এই সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল ফরিদপুর ১ আসনে মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর।

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

বিএনপির নাসিরুল ইসলাম-সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, কর্মসূচিটি এক সপ্তাহ আগে নির্ধারিত ছিল। ১৪৪ ধারা জারি হওয়ায় জেলা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে, ঝুনু-সমর্থিত নেতা খোসবুর রহমান খোকন জানান, কমিটি বাতিলের দাবিতে ও যুবদল নেতা মিনহাজুর রহমান লিপনের উপর হামলার প্রতিবাদে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।

ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে দুই গ্রুপে বিভাজন তীব্র হয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে উভয় পক্ষ এলাকায় সক্রিয়ভাবে সভা-সমাবেশ করে আসছে। অক্টোবর মাসে জেলা বিএনপি নতুন কমিটি ঘোষণা করলে বিরোধ আরও বাড়ে। এরপর থেকেই আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে বিক্ষোভ, মশাল মিছিল এবং পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

তীব্র উত্তেজনার মধ্যে দুই পক্ষই নিজেদের কর্মসূচিকে বৈধ দাবি করলেও প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাই এখন প্রধান অগ্রাধিকার।

এই শাখার আরও খবর

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

গোপালগঞ্জে পথসভা করতে জামায়াতের কেন এত ভয়?

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় কোনো পথসভা করবে না জোটটি। গোপালগঞ্জ…

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au