সর্বশেষ

প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রশাসক শান্তি রঞ্জন রায় আর নেই

  • 9:02 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
প্রখ্যাত শিক্ষাবিদ, সরকারি প্রশাসক এবং আইনজীবী শান্তি রঞ্জন রায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- দেশের শিক্ষাঙ্গন, সরকারি প্রশাসন এবং আইন অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব শান্তি রঞ্জন রায় আর নেই। বুধবার তিনি ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। ১৯৪১ সালের ১৩ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই গুণী ব্যক্তি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালন করে দেশকে সেবা দিয়েছেন। বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শান্তি রঞ্জন রায় শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। অমতলীর এমইউ গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি অমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হন। পরে সরকারি প্রশাসনে যোগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালনের পর তিনি হোটেল ও পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে অবসর নেন।

অবসর গ্রহণের পরও তিনি পেশাগত জীবন থামাননি। সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখেন।

মৃত্যুর সময় তিনি পাঁচ সন্তান রেখে গেছেন। বড় পুত্র ড. অভিজিৎ রায়, দ্বিতীয় পুত্র ড. শুভজিৎ রায়, তৃতীয় পুত্র ইঞ্জিনিয়ার দেবজিত রায়, চতুর্থ পুত্র ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ রায় এবং একমাত্র কন্যা ইঞ্জিনিয়ার সঙ্গীতা রায় বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত। তাদের পরিবার বিভিন্ন পেশায় যুক্ত। তার স্ত্রী অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গীতা দেবী । এবং তার আরেক মেয়ে সঙ্গীতা এবং ছেলে দেবজিৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।

পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা জানিয়েছেন, শান্তি রঞ্জন রায় ছিলেন সততা, শৃঙ্খলা এবং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। তার মৃত্যু শিক্ষা, প্রশাসন এবং আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au