সর্বশেষ

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোকভবন’

  • 9:19 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম এখন ‘লোক ভবন’। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে রাজভবনের নতুন নাম হবে ‘লোক ভবন’। এর মাধ্যমে ঔপনিবেশিক আমল থেকে চলে আসা নামটি বদলে আরও জনমুখী পরিচয় দেওয়া হলো।

ঘোষণা আসার পরপরই রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন পরিচয় ‘লোকভবন’। সেখান থেকে এক পোস্টে জানানো হয়েছে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা।

রাজ্যপাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জন রাজভবন’ উদ্যোগের লক্ষ্য ছিল প্রাসাদের ঐ দূরত্ব ভেঙে সাধারণ মানুষের কাছে রাজভবনকে আরও উন্মুক্ত করা, তাদের সমস্যা শোনা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। তিনি দাবি করেছেন, গত তিন বছরে প্রাকৃতিক দুর্যোগ হোক বা সামাজিক উদ্বেগ, রাজভবন সরাসরি জনসেবায় ভূমিকা রেখেছে।

কেন্দ্রীয় গৃহমন্ত্রকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব রাজভবন ও রাজনিবাসের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘লোক ভবন’ এবং ‘লোক নিবাস’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ নভেম্বর ২০২৫ এর সরকারি নোটিফিকেশনে এই নির্দেশনা দেওয়া হয়। এই নীতিমালা মেনে পশ্চিমবঙ্গেও রাজভবনের নতুন পরিচয় হয়েছে ‘লোক ভবন’। শনিবার রাজ্যপাল এই তথ্য জানান।

সরকারি আলোচনায় বলা হয়েছে, ‘জন রাজভবন’ কেবল একটি নাম নয়, বরং এটি একটি কার্যক্রম। গত তিন বছরে জেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, নির্যাতন সংক্রান্ত অভিযোগ দেখা, কিংবা বিভিন্ন জনদুর্ভোগে সরাসরি সহায়তা দেওয়া— এসব কাজ করেছে রাজভবন। নাম পরিবর্তনের পর এই উদ্যোগগুলো আরও প্রাতিষ্ঠানিক শক্তি পাবে।

রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, লোক ভবন হিসেবে রাজভবনের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বদলানোর প্রয়োজন ছিল।

এরই মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকটি ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছে। কখনও বিল অনুমোদন বিলম্বিত হওয়া, কখনও রাজনৈতিক অস্থিরতা নিয়ে মন্তব্য  এসব কারণে রাজভবন ও রাজ্য সরকারের সম্পর্ক কয়েকবার তিক্ত হয়েছে। তবুও তিনি জানিয়েছেন, বাংলায় কাজ করার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত ভালো এবং ভবিষ্যতেও গ্রামবাংলায় আরও সময় কাটানোর ইচ্ছা আছে।

এই পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজভবন নতুন পরিচয়ে আরও জনবান্ধব রূপে আত্মপ্রকাশ করল।

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au