লিড নিউজ

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১২৩, নিখোঁজ ১৩০

  • 9:43 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়া আঘাত হানার পর প্রবল বর্ষণ থামেনি, আর তার ফলে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ আছেন আরও ১৩০ জন।

ঘূর্ণিঝড়ের পর টানা বৃষ্টিতে অনেক এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে। কলম্বোর কাছে ভারত মহাসাগরে মিশে যাওয়া কেলানি নদী তীর উপচে পড়ার পর পানি শহরের বিভিন্ন এলাকায় ঢুকে যায়। পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনী নৌকা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ করছে।

ডিএমসির মহাপরিচালক সাম্পাথ কোটুওয়েগোদা জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান। সপ্তাহজুড়ে ভারী বর্ষণে বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় ৪৩ হাজার ৯৯৫ জনকে সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের দিকে সরে যাচ্ছে, তবে সশস্ত্র বাহিনী এখনও ত্রাণ কার্যক্রমে যুক্ত আছে।

বুধবার ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানার পর দ্বীপজুড়ে রেকর্ড বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে বিভিন্ন জেলার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৪৪ হাজার মানুষকে রাষ্ট্র পরিচালিত কল্যাণকেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা দিয়ে অসংখ্য উদ্ধার অভিযান চালানো হয়েছে।

ডিএমসির তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মধ্যাঞ্চল। সেখানকার অধিকাংশ মৃত্যু ঘটেছে পাহাড়ধসে মাটিচাপা পড়ে। কাদার ধস ও বন্যায় অন্তত তিন হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে ১৮ হাজারের বেশি মানুষকে।

বন্যার কারণে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যাহত হয়। রেল লাইনের পাশের কিছু এলাকায় পানি ওঠায় শনিবার সকাল থেকে মেইন লাইনের কয়েকটি ট্রেনের যাত্রা স্থগিত রাখা হয়।

এর আগেও শ্রীলঙ্কা কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগে বড় ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের জুনে বৃষ্টিতে ২৬ জনের মৃত্যু হয়, আর ডিসেম্বরের বন্যা ও ভূমিধসে প্রাণ যায় ১৭ জনের।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au