ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো এতটাই নাজুক যে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, খালেদা জিয়া কয়েক দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স এবং লন্ডনের কনিক হাসপাতালের চিকিৎসকরাও অনলাইনে তার চিকিৎসায় যুক্ত আছেন। শুক্রবার রাতে দেড় থেকে দুই ঘণ্টা ধরে মেডিকেল বোর্ড তার অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
তিনি জানান, চিকিৎসকেরা মনে করছেন প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে নিতে হতে পারে। তবে তার বর্তমান শারীরিক অবস্থায় বিমানযাত্রায় সক্ষম নন। ভিসা, সম্ভাব্য গন্তব্য দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। যদি চিকিৎসকেরা মনে করেন তিনি ভ্রমণের উপযোগী হয়েছেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই জটিল। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং পরে তাকে ভর্তি করা হয়।
মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা জানান, বুকে সংক্রমণের সঙ্গে তার আগের হার্ট ও ফুসফুসের জটিলতা একসঙ্গে বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র হয়ে উঠেছিল। সেই কারণেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au