সর্বশেষ

মারা গেছেন হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ

  • 7:33 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুর্নীতির  জন্য আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বহুল আলোচিত ঋণ কেলেঙ্কারির মামলার আসামি মোঃ তানভীর মাহমুদ (৫৫)।

শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১১টার দিকে কারা অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ডিএমসিএইচ-এ আনা হয়। পরে বিকেল ৪টায় হাসপাতালের ৬ তলা ৬০২ নম্বর ওয়ার্ডের এক্সট্রা বেড-১৯ এ তাকে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি CKD, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাস্থমা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসসহ জটিল নানা রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

মোঃ তানভীর মাহমুদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি রাজধানীর কাফরুল এলাকার বেগম রোকেয়া সরণিতে বসবাস করতেন।

তিনি রমনা থানার মামা নং ১৭(১০)১২, জি আর নং ১৭২/১২ এর আসামি ছিলেন। বিগত এক দশকের বেশি সময় ধরে তিনি কারাবন্দি ছিলেন।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au