ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৩০ নভেম্বর- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। ঘটনাটি ঘটে রোববার সকাল সাড়ে ১১টার দিকে।
স্থানীয়রা জানায়, ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিকের বোন কুলছুম বেগম এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দু’জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে দশ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম বলেন, দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au