দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা
দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…
মেলবোর্ন,১ ডিসেম্বর – আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল তাঁকে একাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদও সঙ্গে আনতে বলেছে।
রোববার ট্রাইব্যুনাল–১ এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে রুল জারি করা হয়েছে।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ফজলুর রহমান দুটি বক্তব্য দিয়ে আদালতকে অবমাননা করেছেন। তিনি বলেছেন, এই আদালত তিনি মানেন না। আর তিনি ইঙ্গিত দিয়েছেন যে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নাকি কোনো অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে চলছে। প্রসিকিউশন এসব কারণেই আদালত অবমাননার আবেদন করে।
আদালত আবেদন গ্রহণ করে তাঁকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au